চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

Post Image
  • সড়ক পরিবহন খাতে সমঝোতার ভিত্তিতে অর্থ আদায়কে চাঁদাবাজি বলা যাবে না– এমন মন্তব্যের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার এ মন্তব্য নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো। তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে?
  • শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জামায়াত আমির এ প্রশ্ন তোলেন।

  • রাষ্ট্রের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর মুখে এমন বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কি না তা নিয়ে প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

  • চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’

  • এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন খাতে অর্থ আদায় নিয়ে কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম। তার ভাষ্য অনুযায়ী, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয়, সেটিকে তিনি ‘চাঁদাবাজি’ হিসেবে দেখেন না। তিনি দাবি করেন, এসব অর্থ মালিক-শ্রমিকদের সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে তাদের কল্যাণে নেওয়া হয়।

  • মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি হলো এমন কিছু, যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়।’ তার মতে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না। 

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি