ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

Post Image

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে প্রবল বর্ষণে কাজীপাড়া শেওরাপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং চট্টগ্রাম বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় যা ছিল ২৮ মিলিমিটার।

তবে আজ ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি কম-বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার ১২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আজ শুক্রবার সকালে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চট্টগ্রামে এক দিনে ৯৯০ জন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

সর্বাধিক পঠিত

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

গুলিস্তানে মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

মিরপুরে মাদরাসার আবাসিকে হামলা-লুটপাটের অভিযোগ

ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজির সহযোগী চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি