রামপালে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

Post Image

বাগেরহাটের রামপালে একটি দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন চিপস খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট দোকানটি সিলগালা করে দিয়েছে এবং মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দুর্গাপুর এলাকায় ‘অপূর্ব টি স্টল’ নামের একটি দোকানে এ অভিযান চালানো হয়। দোকানটির মালিক মঞ্জু বালা মণ্ডল।


স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ওই দোকানটি থেকে অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে সেখানে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যদ্রব্য বিক্রির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থ রক্ষায় স্থানীয় জনসাধারণের সর্বসম্মতিক্রমে দোকানটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ (সিলগালা) করে দেয়া হয়।


এদিকে, অসুস্থ হওয়া ১২ জন শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে জরুরি চিকিৎসাধীন রয়েছে।


এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌস বলেন, ‘স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

বেড়েছে মাছের দাম, ডিম-মাছ কিছুটা স্থিতি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে দুর্ভোগ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ