বিএনপি থেকে কপাল খুলল না স্নিগ্ধের!

Post Image

বিএনপি থেকে ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) এমন গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। গুঞ্জন উঠা সেই আসনসহ ৩৬টি প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটি। 

আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় দেখা গেছে, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে সরাসরি এলাকায় প্রচারণা সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল, যা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জোরালো গুঞ্জন সত্যি হয়নি। 

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ