শিবির সেক্রেটারি

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

Post Image

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তবে তরুণ সমাজ এসব বিভাজনমূলক ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।

স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা কলেজে আয়োজিত সাইকেল র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যার প্রভাব দেশকে গভীর সংকটে ফেলেছিল।

শিবির সেক্রেটারি বলেন, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে চাই।

স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার আয়োজনে সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

গুলশানে স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

এবার পল্লবীতে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

সর্বাধিক পঠিত

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার