জামায়াতের ফাঁদে পা দিবেন না: মনির হোসাইন কাসেমী

Post Image


জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, জামায়াতকে ভোট দেয়া যাবে না। কারণ তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে। হিন্দু ভাইদের প্রতি বলছি, আপনারা আমার ভাই। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। কিন্তু জামায়াতের ফাঁদে পা দিবেন না।

শুক্রবার বিকেলে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় আয়োজিত নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমাকে যদি আপনারা সংসদে পাঠান, তাহলে আমি আপনাদের নাগরিক সকল সুবিধা আদায় করে আনবো। আমার নির্বাচনী এলাকায় জলাদ্ধতা থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার কাজ।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জলাবদ্ধতা মুক্ত নিরাপদ বাসযোগ্য আধুনিক নারায়ণগঞ্জ-৪ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কাসেমী পরিষদ কাশীপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখা এ সভার আয়োজন করে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

কাসেমী আরো বলেন, দুর্নীতিমুক্ত নাগরিক সুবিধার নিশ্চিত করতে আমার পক্ষে এসে দাঁড়ান। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দোয়া চাইতে এসেছি। দোয়ার চাইতে বড় শক্তি পৃথিবীতে নাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, যুবনেতা মো. মোশারফ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, কাশীপুর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ মো. হানজালা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা