কর্মঘণ্টা নির্ধারণ করে দিলেন ‘ফকির কমিটির’ সভাপতি, বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা

Post Image

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।

ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে ১৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না?

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মূহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কর্মঘণ্টা নির্ধারণ করে দিলেন ‘ফকির কমিটির’ সভাপতি, বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও হামলা

জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ইউনূস-বিদ্বেষের আয়নায় রাজনৈতিক সংস্কৃতি

সর্বাধিক পঠিত

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

ঢাবি ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করতেন রিপন, থানায় আটকের পর হয় সমাধান

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই