অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ সফরে ছিলেন তিনি।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দেশে ফিরেন ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে ফুলেল সংবর্ধনা জানান।

সফরকালে জামায়াতর আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমিরে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও হামলা

জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ইউনূস-বিদ্বেষের আয়নায় রাজনৈতিক সংস্কৃতি

সিলেটে পারিবারিক ভ্রমণে এসে বিপাকে সাবেক এমপি বদির পরিবার, ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

সর্বাধিক পঠিত

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

ঢাবি ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করতেন রিপন, থানায় আটকের পর হয় সমাধান

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই