সিলেটে পারিবারিক ভ্রমণে এসে বিপাকে সাবেক এমপি বদির পরিবার, ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

Post Image


পারিবারিক ভ্রমণে সিলেটে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন। গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বুধবার ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে।

অন্যদিকে, আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি হোসাইন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ ও একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সপরিবারে সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান করছেন এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাত থেকেই হোটেলটি ঘিরে রাখেন সিলেট যুবদলের নেতাকর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ও আশপাশের এলাকায় নানা আলোচনা তৈরি হয়। পরে বিষয়টি জানতে পেরে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান চালায়। বুধবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে শাওন আমরান, আব্দুস শুক্কুর, আব্দুর আমিন ও হোসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শাওন আমরান সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে। তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিনের বিরুদ্ধেও মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তাদের নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা-সমালোচনা চলে আসছিল।

এছাড়া গ্রেপ্তার হওয়া হোসাইন আহমদ টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে।

পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা থেকে আসা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধন, বাধা ও হামলা

জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ইউনূস-বিদ্বেষের আয়নায় রাজনৈতিক সংস্কৃতি

সিলেটে পারিবারিক ভ্রমণে এসে বিপাকে সাবেক এমপি বদির পরিবার, ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

সর্বাধিক পঠিত

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

ঢাবি ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করতেন রিপন, থানায় আটকের পর হয় সমাধান

ভেরিফিকেশনের নামে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়ার ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই