কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান

Post Image


আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। 

রোববার (২২ নভেম্বর) যুগান্তরের সঙ্গে ফোনালাপের এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, বেজন্মা যারা আমার কথা না শুনে একসময় আমরা ভারতীয় ছিলাম। বিএনপি কি এ রকম দল ওই যে একটা ফেসবুকের কথাই বিভ্রান্ত হয়ে যাবে। এগুলো তো রাজাকাররা করতাছে, যাদের বিরুদ্ধে আমি গত দুই বছর-আড়াই বছর ধরে ফাইট করতাছি। দেশবাসীকে বলব— আমাকে বিশ্বাস করেন, যারা স্বাধীনতাবিরোধী শক্তি ও পাকিস্তানি হানাদার বাহিনী আসছিল; যাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে, তাদের পরে যারা জন্ম নিছে— এরা সব অপপ্রচার করে আমার নামে। 

তিনি বলেন, আমি খুব কঠিনভাবে কথাটা বললাম। এরা হলো বেজন্মা, রাজনৈতিক বেজন্মা। যারা আমার কথা না শুনে একটা কাটপিস করে।

ফজলুর রহমান বলেন, আমরা একসময় ভারতীয় ছিলাম। কথাটা কেটে দিয়ে লেখছে ফজলুল বলছে— আমরা ভারতীয়। এই যে এইভাবে অপপ্রচার করে সামাজিক মাধ্যমে। এতে কি হয় তাদের। এতে কি আমার নেতৃত্ব বা আমার দল কি বিভ্রান্ত হবে, বিএনপি কি এই রকম দল যে, একটা ফেসবুকের কথাই বিভ্রান্ত হয়ে যাবে? আপনি আমার বক্তব্যটা সম্পূর্ণটা শুনেন, তারপর কথা বলেন। এগুলো তো রাজাকার করতাছে। যাদের বিরুদ্ধে আমি গত দুই বছর-আড়াই বছর ফাইট করছি।

তিনি আরও বলেন, স্বপ্নের রাজত্ব কায়েম করতে পারতেছে না রাজাকারের রাজত্ব। এরা আমার বিরুদ্ধে সব লাগছে। তাদেরকে বলব- আপনারা আগে শুনুন, তারপর কথা বলেন— কোন জায়গাটায় আমার ভুল আছে। এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।

সবশেষে তিনি বলেন, দেশবাসীকে বলব— আমাকে বিশ্বাস করেন, আমার সম্পর্কে যারা সঠিকভাবে জানেন, তারা এসব ভুয়া বক্তব্য বিশ্বাস করবেন না। এবং আমি কোনো সময় বাজে কথা বলি না। আমি ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত বাংলাদেশ এবং প্রতিষ্ঠিত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘বড় সংস্কারে হার-জিত নয়, জাতির স্বার্থই মুখ্য’—শিশির মনির

কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

সরকারের দায়িত্বহীনতা আ. লীগের সন্ত্রাসীদেরকে আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

মিরপুরে বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

সর্বাধিক পঠিত

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ