লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

Post Image

বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে দেশকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহবান জানান। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ কর্মসূচি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, বিএনপি সরকার জাতীয় সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করছে। তবে সাধারণ মানুষের অধিকার হরণ অব্যাহত রাখলে তার পরিণতি কখনোই ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি।

সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জাতীয় সংসদে নিষ্ফল আলোচনায় বিদ্যমান সঙ্কটের কোনো সমাধান দেখছে না বিরোধী দল। বারবার বিষয়টি তুলে ধরা সত্ত্বেও কোনো সমাধান না আসায় রাজপথই এখন একমাত্র বিকল্প। গণদাবি আদায়ের লক্ষ্যেই বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হয়েছে।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি হাসিল করেই বিরোধী দল ঘরে ফিরবে। এ সময় তিনি আগামী ১৯ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

‘দুগ্রুপে কীভাবে মারামারি করতে হয়, এটা কি নবীন শিক্ষার্থীদের শেখাতে চায় ছাত্রদল’

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে