দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় নীতিমালা অমান্য করার দায়ে তিনশর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারের খড়গ নেমে এসেছিল বিএনপির। এদের মধ্যে প্রভাবশালী ৯১ জন স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন। ওই সময় বিদ্রোহীদের পক্ষে কাজ করায় আরও বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়ে শাস্তি পান।

বহিষ্কৃতদের দলে ফিরিয়ে আনতে এবার শাস্তির আদেশ তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছে সরকারে থাকা দলটি। দলীয় কোন্দল ও বিভক্তি কাটিয়ে উঠতেই এ কৌশল নিয়েছে বিএনপি, যাতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করা যায়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে বিএনপিতে ফেরার তালিকায় যারা থাকতে পারেন তাদের মধ্যে রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী।

তারা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এ ছাড়া থাকতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম ও ঢাকা-১৪ আসন থেকে ভোট করা এস এ সিদ্দিক সাজু।

এছাড়া ওই তালিকায় আরও থাকতে পারেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী প্রমুখ। 

বহিষ্কার হওয়া একাধিক নেতা জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকেই দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে তারা আবেদন করবেন। কারণ হিসেবে তারা বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, সবাই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলে ফেরার আবেদন করলে অনেকে এটা নিয়ে কটূক্তি করবে, এটা আমরা চাই না। আবেদন করা শুধু একটা ফরমালিটি। কিন্তু হাইকমান্ড চাইলে যে কোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

সরকারের দায়িত্বহীনতা আ. লীগের সন্ত্রাসীদেরকে আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

মিরপুরে বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

‘১৮ কোটি মানুষের নিরাপত্তা নিয়ে তামাশা করা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

বাকলিয়ায় মাদকসহ কিশোরগ্যাং লিডার ‌‘জেকি’ আটক

সর্বাধিক পঠিত

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার