মিরপুরে বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

Post Image

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস গতকাল রোববার এ আদেশ দেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। পাপিয়া সুলতানা নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা-পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১-এর ছাপাখানা মোড়ে দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় মিরপুর-১ ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের আসন, ফ্যান ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

সরকারের দায়িত্বহীনতা আ. লীগের সন্ত্রাসীদেরকে আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

মিরপুরে বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

‘১৮ কোটি মানুষের নিরাপত্তা নিয়ে তামাশা করা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

বাকলিয়ায় মাদকসহ কিশোরগ্যাং লিডার ‌‘জেকি’ আটক

সর্বাধিক পঠিত

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার