পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

Post Image

পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলা করেছে ছাত্রলীগ। ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার (২৩ মে) ভোরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কে অবস্থানকালে কয়েকজন যুবক আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনাও ঘটে। একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার শিকার মো. আকতার হোসেন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক।

বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার অভিযোগ করেন আকতার হোসেন। পোস্টে তিনি লিখেন, পর্তুগালে এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।

পর্তুগালপ্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পর্তুগালে যান আকতার হোসেন। লিসবনের একটি পার্কে অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান।

ঘটনার বিষয়ে জানতে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে সংগঠনটির ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি। পর্তুগালে অবস্থানরত কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি