অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভায়

Post Image
  • উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

  • আজ শনিবার অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

  • অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন : চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।

  • তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমেই নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

  • তিনি বলেন, জাতির তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।

  • মতবিনিময় সভায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান তাদের প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

  • তিনি উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

  • অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভায়

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আমার ক্লাসমেটরা জামায়াতে যোগ দিয়ে রুকন হচ্ছে- আলহামদুলিল্লাহ: মুফতি উসামা

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

আওয়ামী লীগ ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিরবিদায় নেবে: রাশেদ খান

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে : প্রতিমন্ত্রী

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু