জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।’
আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ, তাদের কখনো বাংলা মানুষ ভুলতে পারেন না।’







