‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

Post Image
  • আগামী ১০ বছরেও বিএনপি সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। এখন তারা জানে, যা করার বিএনপিই করবে।’

  • আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

  • এমপি সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে, কারণ তিনি বয়স্ক লোক।

  • তিনি বলেন, আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? ওনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন। তাকে ধরে ধরে উঠানো হতো, আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসতো, আমি ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র‌্যাব, ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এতকিছু সহজে ভুলি নাই। তবে আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদেরকে ছেড়েও দেব না, ধরতে হবে।

  • তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে শেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এসব মিথ্যা কথাগুলো আমার মত আপনার মত শিক্ষকরাই লিখেছে। তাদেরকে ভাড়া করে নেওয়া হতো, তারা বই-পুস্তকে এগুলো লিখতো, এই মিথ্যা কথাগুলো শেখানো হতো। শেখ মুজিব যদি জাতির পিতা হতেন ১৯৭৪ এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকতো না। লাশ দাফন করার মতোও কেউ ছিলো না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আমার ক্লাসমেটরা জামায়াতে যোগ দিয়ে রুকন হচ্ছে- আলহামদুলিল্লাহ: মুফতি উসামা

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

আওয়ামী লীগ ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিরবিদায় নেবে: রাশেদ খান

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— গোলাম পরওয়ার

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তিন ঘণ্টায় গণনা ১০ কোটি

সর্বাধিক পঠিত

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে : প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী