চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

Post Image

নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি বাস আটক এবং শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

পরিবহন মালিকদের অভিযোগ, সাবেক যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপন একটি পরিবহন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে মিশনপাড়া এলাকায় গাড়ি আটকে রাখা হয় এবং শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপের মধ্যে ব্যবসা করছি। এবার সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেছে মাহাবুব উল্লাহ তপন। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়েছে এবং শ্রমিকদের মারধর করা হয়েছে। প্রশাসনকে জানালেও পুলিশ এখনো গাড়ি উদ্ধার করতে পারেনি।

তিনি আরো বলেন, আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুক। কেউ ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সড়ককে নিজের সম্পত্তি মনে করতে পারে না। আমরা ন্যায়বিচার চাই।

ধর্মঘটের কারণে দুপুরের পর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

ঘটনার পর পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা ও আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে