পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তিন ঘণ্টায় গণনা ১০ কোটি

Post Image

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) টাকা গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। এখনও চলছে গণনার কাজ।

দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে গণনা শেষে টাকা নিরাপত্তার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া টাকা গণনা করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরারূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে।

গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এই কাজে যুক্ত রয়েছেন।

শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স এবং অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। এসব বাক্স থেকে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আমার ক্লাসমেটরা জামায়াতে যোগ দিয়ে রুকন হচ্ছে- আলহামদুলিল্লাহ: মুফতি উসামা

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: বিরোধীদলীয় নেতা

আওয়ামী লীগ ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিরবিদায় নেবে: রাশেদ খান

গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— গোলাম পরওয়ার

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তিন ঘণ্টায় গণনা ১০ কোটি

সর্বাধিক পঠিত

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে : প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী