জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে মারধর করল ছাত্রদল

Post Image


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (বিবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর ও টেনে-হিঁচড়ে  করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করা হয়। আটকের পরে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আওয়ামীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

আটককৃত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক  সুব্রত কুমার বাহাদুর, অর্থ দপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান ও অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে টেনে হিঁচড়ে প্রক্টর অফিসে নেয়ার চেষ্টা করা হয়। 

আটককৃত কর্মকর্তাদের সাথে হলে তারা জানান, আমাদেরকে অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটক রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগদের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এসব কর্মকর্তাদের তার এখন পর্যন্ত দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এজন্য তাদেরকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে।

কয়েকজন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেয়ার সময় তার চশমা ভেঙে ফেলা হয়েছে কারো শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেব না।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আপনারা জানেন সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নিরাপত্তার স্বার্থে তাদের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘বড় সংস্কারে হার-জিত নয়, জাতির স্বার্থই মুখ্য’—শিশির মনির

কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

সরকারের দায়িত্বহীনতা আ. লীগের সন্ত্রাসীদেরকে আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

মিরপুরে বাসে আগুনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

টঙ্গী থেকে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

সর্বাধিক পঠিত

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ