কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

Post Image
  • যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। পরে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের সহযোগিতায় গাড়িতে করে স্থান ত্যাগ করেন নাহিদ ইসলাম। এনসিপি নেতা-কর্মীদের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক এ ঘটনার সাথে জড়িত।

  • নাহিদ ইসলাম বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

  • অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এ পরিস্থিতির মুখোমুখি হন নাহিদ ইসলাম। এনসিপির নেতাকর্মীদের দাবি, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাকে ঘিরে উত্তেজনা তৈরির চেষ্টা করেন। পরে তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

  • ঘটনার একটি ভিডিও রোববার বাংলাদেশ সময় মধ্যরাতে ফেসবুকে প্রকাশ করেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

  • ভিডিওতে নাহিদ ইসলামকে গাড়িতে উঠতে সহায়তা করতে দেখা যায় কয়েকজনকে। এ সময় গাড়ির সামনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলছিল। পরে গাড়িটি ঘটনাস্থল ছেড়ে যায়।

  • এম এ হিমেল তার ফেসবুক পোস্টে দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও নাহিদ ইসলামকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রকাশিত আরেকটি ভিডিওতে এনসিপির সমর্থকদের আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

  • ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কিছু ব্যক্তি বিভিন্ন সময়ে এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করেন। শনিবার রাতেও তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল। তবে নাহিদ ইসলাম তার নির্ধারিত অনুষ্ঠান শেষ করে নিরাপদে স্থান ত্যাগ করেছেন। বাইরে থাকা ব্যক্তিরা চিৎকার-চেঁচামেচি করেছেন বলে জানান তিনি।

  • এদিকে ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখছে না এনসিপির নেতারা। তাদের দাবি, এর আগে যুক্তরাজ্যে দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহকে হেনস্তার চেষ্টার ঘটনার সঙ্গে শনিবারের ঘটনার যোগসূত্র থাকতে পারে। এসব ঘটনার পেছনে জড়িত একজন ব্যক্তিকে শনাক্ত করার দাবিও করেছেন তারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

সরকার ব্যর্থতা স্বীকার করলে সহযোগিতায় করবে জামায়াত

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী