নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

Post Image
  • সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতা ঠেকাতে সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার যতটুকু ব্যবস্থা নিয়েছে, সব ছিল আই ওয়াশ। তাদের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের। এর ফলে ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসরেরা উৎসাহিত হচ্ছে।

  • রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

  • জুলাই গণহত্যার বিচারে ধীরগতি দেখা দিয়েছে দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামিরা জামাই আদরে জেলখানায় বাস করছে। এটা প্রমাণ করে, সরকারের ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য আছে।

  • বাসে আগুন দিয়ে মানুষ মারা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কিছু বলছেন না উল্লেখ করে ১১-দলীয় ঐক্যের এই সমন্বয়ক বলেন, নির্বাচনের সময়ে হওয়া সমঝোতা রক্ষার জন্য এমনটি করা হতে পারে। সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা জনমনে প্রশ্ন তৈরি করছে। সরকারকে তাদের ব্যর্থতা স্বীকার করে নিতে আহ্বান জানান তিনি।

  • জাতীয় ঐক্য নিয়ে সরকারের বক্তব্যের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সংসদে দাঁড়িয়ে সরকারের নির্দিষ্ট একজন মন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হবে ঐক্যের ভিত্তি। ফ্যাসিবাদ দমনে সরকার কার্যকর ভূমিকা রেখে জাতীয় ঐক্যের ডাক দিলে বিরোধী দল তাতে সাড়া দেবে। গণভোটের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ