স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Post Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।

সোমবার (২২ জুন) সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার ইরানের সংসদের সঙ্গে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ইরানীরা বীরের জাতি- উল্লেখ করে যুদ্ধের সময় ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি। দুই দেশের মধ‌্যে বাণিজ‌্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশেরই উপকার হবে বলে স্পিকার মনে করেন। এ সময় ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে ইরানী রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন স্পিকার।

এ ছাড়াও রাষ্ট্রদূত ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণে বাংলাদেশীদের উৎসাহিত করতে অনুরোধ জানান স্পিকারকে। পাশাপাশি তিনি বাংলাদেশে বাণিজ‌্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব‌্যক্ত করেন। ইরানের প‌্যাট্রো ক‌্যামিকেল, ইউরিয়া সার ও খাদ‌্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন‌্যও প্রস্তাব দেন ইরানী রাষ্ট্রদূত। বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পিকারকে অবহিত করেন তিনি।

ইরানী সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনী’র মৃত‌্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ‌্যকার সাংষ্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে স্পিকারের সহযোগিতা কামনা করেন। দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রদূত দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারে স্পিকারের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি