৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

Post Image


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ২৮৯ ভোট।

আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী তাঁদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনী হিসাব অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৩০টি। নিয়ম অনুযায়ী, জামানত রক্ষায় প্রত্যেক প্রার্থীকে অন্তত ৪১ হাজার ৬৬৭ ভোট পেতে হতো।

এদিকে, আসনটিতে বাতিল ভোট বাদে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি। ভোট পড়ার হার ছিল ৬৪ দশমিক ৮১ শতাংশ।

হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট পাওয়ায় নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে পারেননি ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম। ফলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন: ডা. ইরান

‘আ.লীগ জামায়াতের ৫ নেতাকে ফাঁসি দিয়েছে, বিএনপির অফিস তো বন্ধ করেনি’

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার ১২ বছর পর মুক্তিযোদ্ধার খেতাব পান মানিক পশারী

‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলার নেতাকর্মী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

সর্বাধিক পঠিত

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচন লড়বে জামায়াত

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

কেন্দ্রগুলো ঘিরে ফেলছে বিএনপির সন্ত্রাসীরা: ঢাকা-১৮ এনসিপি প্রার্থী

মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ