গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

Post Image
  • গোপালগঞ্জে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনাকে রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

  • রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

  • পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে যা ঘটছে-নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-এসব দেখে কি মনে হয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি অংশ!

  • তিনি বলেন, এটি শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর অভিভাবক হিসেবে এগুলোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা এসব ঘটনা দেখে মানুষ বুঝতে পারছে না।

  • জামায়াতের এই নেতা আরও বলেন, রাষ্ট্রবিরোধী এই শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার যেমন ব্যর্থ, রাষ্ট্রও তেমনি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

  • তিনি বলেন, জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করে, গণআকাঙ্ক্ষা ও গণরায়কে যারা উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।

  • গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে? দেশের মানুষ যখন নিজের চোখে এসব দৃশ্য দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার