সরকার ব্যর্থতা স্বীকার করলে সহযোগিতায় করবে জামায়াত

Post Image
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। তবে জাতীয় স্বার্থে সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার করে সহযোগিতা চাইলে জোটটি পাশে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন এর সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

  • রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।

  • গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলই সবার। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারের। অতীতেও এ ধরনের পরিস্থিতিতে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন, ভবিষ্যতেও জানাবেন।

  • হামিদুর রহমান আযাদ বলেন, সরকার বারবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে জাতীয় প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলে ১১-দলীয় জোট দায়িত্ব এড়িয়ে যাবে না।

  • সাম্প্রতিক সময়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, এসব অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। সরকারের কার্যক্রম লোকদেখানো। অপরাধ দমনে সরকারের নিষ্ক্রিয়তার কারণে ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা উৎসাহিত হচ্ছে।

  • বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানির প্রসঙ্গ উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এ ধরনের ঘটনায় মন্ত্রীর পক্ষ থেকে যথাযথ বক্তব্য বা পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের সময় হওয়া রাজনৈতিক সমঝোতা রক্ষার বিষয়টি সরকারের অবস্থানের পেছনে কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এই জোট নেতা।

  • গত ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার বিচার।

  • তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে কার্যকর করতে হলে সরকারকে আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করা গেলে জাতীয় ঐক্যের পথ তৈরি হতে পারে। সরকার এ বিষয়ে আন্তরিক উদ্যোগ নিলে বিরোধী দলগুলোও সহযোগিতায় এগিয়ে আসবে।

  • দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকারকে সংসদে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যর্থতা থাকলে তা স্বীকার করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কেমব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

সরকার ব্যর্থতা স্বীকার করলে সহযোগিতায় করবে জামায়াত

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী