সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতি আনতে এবার উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১১ নভেম্বর) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ।জাতীয় খবর
উপদেষ্টা পরিষদে আছেন— ব্রিগেডিয়ার জেনারেল অব. ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুছ প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী। এখন পর্যন্ত তাদের নাম জানা গেছে।
তিনি বলেন, আরও বুদ্ধিবৃত্তিক রাজনীতি বাড়াতে এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তার করতেই তারা এই উপদেষ্টা কাউন্সিল গঠন করছেন। তারা দলকে নানাভাবে পরামর্শ দেবেন। তাদের সেসব পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করবে দল।জাতীয় খবর
আতিক মুজাহিদ আরও জানান, এনসিপিকে জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য দলকে আরও প্রসারিত করে এগিয়ে যাওয়া।
প্রাথমিকভাবে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কাউন্সিল গঠন করছেন তারা। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে।
রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।
এর আগে, এনসিপি আইনজীবী, শিক্ষক, ডাক্তারদের নিয়ে আলাদা ফোরাম করলেও দল গঠনের পর এবারই প্রথম উপদেষ্টা পরিষদ গঠন করছে।







