শেখ হাসিনা দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী, তার বিচার হবেই: বিএনপি

Post Image


শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের খবরের পর থেকেই রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য কার্যক্রম চালাচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন থেকে শুরু করে টুঙ্গিপাড়ায় চালিয়েছে তাণ্ডব।

এই অপতৎপরতার বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে নৈরাজ্যকারীদের সতর্ক করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পলাতক প্রধানমন্ত্রী, যিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি তো অপরাধী। তাহলে একজন পলাতক অপরাধী কীভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন? তিনি কীভাবে পাসপোর্ট পাবেন?’

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা ছিলাম, আপনারাও ছিলেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে, ফ্যাসিবাদকে আর বাংলাদেশে ফিরে আসতে দেয়া হবে না। এ বিষয়ে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা হাস্যকর দাবি করে ফ্যাসিবাদ প্রতিরোধের ডাক দেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। আর ইশরাক হোসেন দিয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি।

রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, ‘আমরা রাজনৈতিকভাবেও বিষয়টি মোকাবিলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করারও চেষ্টা করছি।’

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমরা যদি জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে আওয়াজ তুলি, তাহলে ফ্যাসিবাদীদের আওয়াজ বন্ধ হয়ে যাবে।’

ফ্যাসিবাদের দোসররা কয়েকটি ককটেল ফাটিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তা কখনো দেশের মানুষ মেনে নেবে না বলেও জানান তারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন, তালিকায় যাদের নাম

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’