শাহজালাল বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় ‘উন্নতি’, জামায়াত নেতা বললেন— ‘মেজর আখতারুজ্জামানের অবদান’

Post Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তনের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ পরিবর্তনের পেছনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের অবদানের কথা উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘গতকাল থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে বিমানবন্দরে অবতরণ করলাম। অতীত অভিজ্ঞতা থেকে মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম—লাগেজ পেতে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এবার অতীতের সেই ধারণাকে পেছনে ফেলে বিমান থেকে নেমে দেখি, লাগেজ ইতোমধ্যেই হাজির।’

আজ শনিবার (০৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “আলহামদুলিল্লাহ! গতকাল থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে বিমানবন্দরে অবতরণ করলাম। অতীত অভিজ্ঞতা থেকে মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম—লাগেজ পেতে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।”

তিনি বলেন, “এবার অতীতের সেই ধারণাকে পেছনে ফেলে বিমান থেকে নেমে দেখি, লাগেজ ইতোমধ্যেই হাজির। এই পরিবর্তনের পেছনে যাঁর অবদান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। উল্লেখ্য, লাগেজ হারানো ও বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে।”

 ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “বিমানবন্দরে যাত্রীসেবার ক্ষেত্রে এমন দৃশ্যমান পরিবর্তন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিমান কর্তৃপক্ষকে এমন সুন্দর ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ। বিশেষ করে যাত্রীদের ভোগান্তি কমাতে মেজর (অব.) আখতারুজ্জামানের এই ত্যাগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। স্যালুট, মেজর (অব.) আখতারুজ্জামান।”

প্রসঙ্গত, গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কাফন-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি

রাজধানীতে যুব জামায়াতের আওয়ামীবিরোধী শোডাউন

নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা

ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে

আ. লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়

শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

সর্বাধিক পঠিত

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জামায়াতের মহিলা বিভাগের

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

শাহজালাল বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় ‘উন্নতি’, জামায়াত নেতা বললেন— ‘মেজর আখতারুজ্জামানের অবদান’

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক