রাজধানীতে যুব জামায়াতের আওয়ামীবিরোধী শোডাউন

Post Image
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো নাশকতার প্রতিবাদে রাজধানীতে বড় শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ। কয়েক হাজার নেতাকর্মীর মিছিলটি মিরপুর-১ সনি মোড় থেকে শুরু হয়ে মিরপুর-১০ হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লগের বিচার, শেখ হাসিনার সাজা কার্যকর করার দাবিতে স্লোগান দেন তারা।
  •  
  • মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতরে যুব বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদীরা গুম, খুন, গণহত্যা, আর্থিক লুটপাট, নির্বাচন ব্যবস্থা ধবংস করা, ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা করেনি।

  • গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তারা ভালোই করেছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন শেখ হাসিনা। মেরে ফেলব, কেটে ফেলব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এভাবে ধারাবাহিক হুমকি দিচ্ছেন। এর ফল হচ্ছে সাম্প্রতিক নাশকতা। কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
  •  
  • সংস্কারের দাবি জানিয়ে এহসানুল মাহবুব বলেন, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল সংবিধান ও রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক সংস্কার যাতে আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কিন্তু বিএনপি সরবার বিরুদ্ধে অবস্থান নিয়ে সর্বত্র দলীয়করণ করেছে। উপাচার্য পদেও দলীয় কর্মীকে বসিয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরকে দলীয় জাদুঘরে পরিণত করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ‘সবার আগে বিএনপি’ করে ঐক্য হয় না। শুধু পরিস্থিতির কারণে মুখে বললে, ঐক্য হয় না। সংস্কার লাগবে। 
  •  
  • মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল বাতেন, মহানগর যুব বিভাগের সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কাফন-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি

রাজধানীতে যুব জামায়াতের আওয়ামীবিরোধী শোডাউন

নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা

ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে

আ. লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়

শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জামায়াতের মহিলা বিভাগের

ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির