হাসনাত আবদুল্লাহ

আ. লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়

Post Image


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে উঠেছেন। তারা নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও তৈরি করছেন এবং সেসব ভিডিও হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে দেশের বাইরে পাঠাচ্ছেন। বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির মাধ্যমেও তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি যে ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির আয়োজন করে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি বলত না সারা জীবন যে আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।...আমরাও তো চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’

তিনি আরও বলেন, ‘উনি সারাজীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, দিনশেষে তিনি আসবেন না। আর এলেও তাঁরা তাঁকে ‘ওয়েলকাম’ জানাবেন। বাংলাদেশের সব মানুষ গিয়ে তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সবকিছু মিলিয়ে কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার একধরনের চেষ্টা চলছে। এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের চরিত্রের মধ্যে রয়েছে। এটি তাদের স্বভাব ও অভ্যাসগত সন্ত্রাসী কর্মকাণ্ড। এই চরিত্রের বহিঃপ্রকাশ তারা দেশে-বিদেশে সব জায়গায় ঘটাচ্ছে। তাদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। বাংলাদেশে তারা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও দেখা গেছে।

এই আগুন-সন্ত্রাসের সরাসরি ইন্ধনদাতা ভারত বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারতের ভূমি ব্যবহার করে, ভারত থেকে এবং ভারতে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাচ্ছে। ভারত এ ধরনের ‘ক্রস বর্ডার টেরোরিজম’ বা আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। এ জায়গা থেকে তাদের বার্তা স্পষ্ট।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান কর্মকাণ্ডের ধরন তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, তারা এখন একধরনের গোপন বা ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি একধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে। তারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে দেশের বাইরে এসব ভিডিও পাঠাচ্ছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তারা যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।’

সরকারের সঙ্গে সংলাপ ও ঐক্যের বিষয়ে করা প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তারা। শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য কিংবা শরৎকালীন ঐক্য—এভাবে ঐক্য ‘সাসটেইনেবল’ বা টেকসই হবে না।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার যদি স্থায়ী ঐক্য চায়, তাহলে তা গণভোটের গণরায়ের ভিত্তিতে হতে হবে। একই সঙ্গে সংস্কারের ভিত্তিতে এবং প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ় করার মধ্য দিয়ে এই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, তারা সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করেছেন। তাদের মতে, স্থায়ী ঐক্য গড়ে তুলতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টই ঐক্য চূড়ান্ত হয়েছে। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।

মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। দলটির বিরুদ্ধে পাঁচ দফা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচিও চলমান রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়

শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফিরতে চান হাসিনা, উড়োজাহাজ ব্যবস্থা করার অনুরোধ

ফেসবুকে পদত্যাগের ঘোষণার দুই ঘণ্টা না যেতেই এনসিপি নেতার ‘ইউটার্ন’

*অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

সর্বাধিক পঠিত

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

‘চরমোনাই মূলত ভারতের দালাল এখন জাতির কাছে পরিষ্কার’

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী