অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

Post Image

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পূর্বনির্ধারিত সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

এ সময় সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। তাঁরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে জামায়াত আমিরকে বিদায় জানান।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিরোধীদলীয় নেতা বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন। অস্ট্রেলিয়া সফর শেষে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও সফরসংক্ষেপ করে তিনি সরাসরি দেশে ফিরছেন। এর আগে গত ২০ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতা সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরের সূচি অনুযায়ী, ২০ নভেম্বর সিডনি পৌঁছানোর পর ২১ নভেম্বর ডা. শফিকুর রহমান ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরদিন ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর ২৩ নভেম্বর রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফিরতে চান হাসিনা, উড়োজাহাজ ব্যবস্থা করার অনুরোধ

ফেসবুকে পদত্যাগের ঘোষণার দুই ঘণ্টা না যেতেই এনসিপি নেতার ‘ইউটার্ন’

*অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

মুকসুদপুর থানায় হামলার ভিডিও ফেসবুকে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সীমান্তে আ.লীগের ৪ নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশা: রিজভী

সর্বাধিক পঠিত

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ