কাফন-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি

Post Image
  • কাফনের কাপড়, আতর, লোবান ও চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে জুলাই গন-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের বাড়ির পাশে। কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে তার বাড়ির পাশে গতকাল সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাক্সটি রেখে যায় বলে পরিবারের সদস্যদের দাবি।

  • চিরকুটে লেখা ছিল, ‘জঙ্গি গোষ্ঠীর অধিনায়ক (সমন্বয়ক), জরুরি ঘোষণা। মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি—মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব।’

  • এ ঘটনায় বরুড়া উপজেলা এনসিপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনটি আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

  • বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

  • আবু বাকের মজুমদার বলেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে কাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।

  • থানায় অভিযোগের বিষয়ে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবগত করেননি। বিষয়টি নিয়ে কী করা যায়, তা ভাবছেন।

  • আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ করেননি।

  • বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, তার হোয়াটসঅ্যাপে এ সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও এসেছে। তবে কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কাফন-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি

রাজধানীতে যুব জামায়াতের আওয়ামীবিরোধী শোডাউন

নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা

ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে

আ. লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’, নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়

শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ

সাংবাদিকদের ‘কু’ত্তার মতো পি’টানো দরকার’: এনায়েতুল্লাহ আব্বাসী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জামায়াতের মহিলা বিভাগের

ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির