‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের লেখা ও আবৃত্তি করা ‘আমাকে বাছান, আমাকে বাছান’ শিরোনামের একটি কবিতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে কবিতাটি কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আম্মারের ভাষ্য, এটি জীবনমুখী কবিতা। এতে দৈনন্দিন জীবনের নানা সংকট, অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে কবিতাটি আবৃত্তি করে পোস্ট করেন আম্মার। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ঢাকা ডায়েরিকে আম্মার বলেন, 'কবিতাটি কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি। শুরুতেই আমি বিষয়টি স্পষ্ট করেছি। এটি একটি জীবনমুখী কবিতা। এর লক্ষ্য ও উদ্দেশ্য প্রথম দুই লাইনেই স্পষ্ট। দৈনন্দিন জীবনের নানা সংকট ও বাস্তবতা এখানে উঠে এসেছে। কবিতার শেষে ‘আমাকে বাছান, আমাকে বাছান’ আকুতিটিও সেই বাস্তবতারই অংশ। এটাই কবিতার মূল ভাব। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণিকে উদ্দেশ্য করে এটি লেখা হয়নি। বরং সবাই কোনো না কোনোভাবে কবিতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।'

তিনি আরও বলেন, 'জীবন এমনই যে কারও সঙ্গে কবিতার প্রথম দুই লাইনের মিল পাওয়া যাবে, আবার কারও সঙ্গে মিলে যাবে পরের কোনো একটি লাইন। প্রত্যেকেই নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে এর মিল খুঁজে পেতে পারেন। তবে কাউকে আলাদাভাবে উদ্দেশ্য করা হয়নি। কেউ চাইলে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।'

সালাহউদ্দিন আম্মারের আলোচিত প্যারোডিটি :

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান,

আমাকে বাছান, আমাকে বাছান।

নদী পার হয়ে দেখি ডাকাত হাসান,

আমাকে বাছান, আমাকে বাছান।

বাঁশঝাড় দিয়ে দৌড়ে যাই, ভূতে ধরে কান,

আমাকে বাছান, আমাকে বাছান।

ঘরে ঢুকেই দেখি মশা জুড়ে দিল গান,

আমাকে বাছান, আমাকে বাছান।

কাঁথা মুড়ি দিয়ে শুয়ে করি ঘুমের ভান,

আমাকে বাছান, আমাকে বাছান।

সকাল হতেই মায়ের ডাকে উড়ে গেল প্রাণ,

আমাকে বাছান, আমাকে বাছান।

বন্ধু এসে বলল, দোস্ত, ৫০০ টাকা আন,

আমাকে বাছান, আমাকে বাছান।

প্রেমিকা কয়, শপিং যাব, শুকিয়ে গেল জান,

আমাকে বাছান, আমাকে বাছান।

লোকাল বাসে ধাক্কা খেয়ে চ্যাপটা হলো প্রাণ,

আমাকে বাছান, আমাকে বাছান।

বাসায় ফিরে দেখি মায়ের হাতে ঝাড়ুখান,

আমাকে বাছান, আমাকে বাছান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

‘আমাকে বাছান’ কবিতা ঘিরে আলোচনা, আম্মার বললেন— ‘কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি’

১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফিরতে চান হাসিনা, উড়োজাহাজ ব্যবস্থা করার অনুরোধ

ফেসবুকে পদত্যাগের ঘোষণার দুই ঘণ্টা না যেতেই এনসিপি নেতার ‘ইউটার্ন’

*অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

মুকসুদপুর থানায় হামলার ভিডিও ফেসবুকে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সীমান্তে আ.লীগের ৪ নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশা: রিজভী

সর্বাধিক পঠিত

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ