ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

Post Image
  • সংসদে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জামায়াতবিষয়ক কোনো সচিব পর্যায়ের কর্মকর্তার রেফারেন্স টেনে বক্তব্য দিয়ে থাকেন, তবে তার সঠিক প্রমাণ উপস্থাপন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে খোঁচা দিয়ে তিনি বলেন, “বিষয়টি প্রবাদের মতো ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’। যারা এ ধরনের মন্তব্য করছেন, তারাই মূলত ঠাকুরঘরে বসে আছেন বা আত্মগোপনে রয়েছেন—যা এখন আর গোপন নয়, পুরো ওপেন।”

  • আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষাপটে জামায়াত আমির এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, ‘ঢাকায় বিদেশি কয়েকটি সংস্থার লোকজনের সঙ্গে একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতাদের গোপন বৈঠকের সঙ্গে সাম্প্রতিক উস্কানির কোনো যোগসূত্র আছে কি না, তা দেশবাসী জানতে চায়।

  • জামায়াত আমির বলেন, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয় তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেব। তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলেনি। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের সংবাদ সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি একবারও আওয়ামী লীগের নামও নিইনি। পুরো ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, সালাহউদ্দিন সাহেব কিছুক্ষণ আগের বক্তৃতায় তিনি বলেছিলেন, ভালো থাকতেই হবে খারাপ থাকা যাবে না। বলতে হবে খারাপ থাকা যাবে না। বলতে হবে আমার কোনো কষ্ট নাই, খুবই ভালো আছি।

  • জামায়াত আমির বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো মজুরি বা বেতন দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ব্যক্তিকে রেফার করে যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্ট করে বলছি, কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না: শিবির

ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

জামায়াতের ২৪ ঘণ্টা ‘খেদমত’ করার পরও রাশেদকে মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ বিরোধীদলীয় নেতার

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধে বাধা দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী, ‘স্বীকারোক্তি’র পুরনো বক্তব্য ভাইরাল

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সর্বাধিক পঠিত

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই