ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
এর আগে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
রাজীব ঘোষ বর্তমানে এটিজেএফবির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।







