রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Post Image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। ময়মনসিংহের ভালুকায় এর উৎপত্তিস্থল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকার আমতলীতে একটি মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩.৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা স্পষ্ট বুঝতে পারেন।

বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞদের অভিমত। ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।




এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নামতে দেওয়া হয়নি শ্রমিকদের

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিতে কার্যকর

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৪০

সরকার প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়তে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ২৫ কারখানায় ছুটি

কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

পুলিশের ‘সিস্টেমেই’ দুর্নীতি

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত