আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মোংলায় দুইটি এবং খুলনায় একটি  নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী(রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।

খুলনা স্টেডিয়ামে নুতন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে।

এদিকে খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল। পুরো শহরকে পরিচ্ছন্ন করা হয়েছে। 

জেলা স্টেডিয়াম ও তার আশপাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর রং-বেরংয়ের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। 

এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির প্রতিকৃ

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিক্ষোভ দমনে কেনা হবে ১ হাজার রায়ট গাড়ি

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নামতে দেওয়া হয়নি শ্রমিকদের

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিতে কার্যকর

সর্বাধিক পঠিত

পুলিশের ‘সিস্টেমেই’ দুর্নীতি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক

রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা