মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নামতে দেওয়া হয়নি শ্রমিকদের

Post Image


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত কয়েকদিনের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে পুলিশ। একই সঙ্গে আন্দোলন দমনে বিভিন্ন সড়কে দফায় দফায় মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে কোথাও কোনো আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকাজুড়ে পর্যাপ্ত পুলিশ ও এসআরবি সদস্যদের উপস্থিতি দেখা যায়। এছাড়াও সাঁজোয়া যান ও একটি জলকামানের গাড়ি থাকতে দেখা গেছে। এছাড়াও মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাঁজোয়া যান ও পুলিশের অবস্থান দেখা যায়। একই সঙ্গে মিরপুর ১২ নম্বর এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

এদিকে এদিন সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

জানা গেছে, এর আগে সকাল ৯টার দিকে পল্লবী ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। একই সময়ে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ বিষয়ে বলেন, সকাল থেকে মিরপুর-১১ নম্বর ও শিয়ালবাড়ী এলাকায় কয়েকবার শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেছিল। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি।

এদিকে আন্দোলন ঘিরে মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।

মিরপুর ১০ নম্বর গোলচত্তর এলাকায় উপস্থিত হয়ে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। মিরপুর-১, পল্লবীর বিভিন্ন এলাকা, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।

আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মহিদুল ইসলাম বলেন, বুধবার শ্রমিকদের সড়কে নামার সুযোগ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক পোশাক কারখানার শ্রমিক কাজে ফিরে গেছেন এবং কারখানাগুলোতে কাজ চলছে। আশা করি শ্রমিকরা কাজে ফিরে গিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবেন।

পুলিশের পাশাপাশি অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে জানিয়ে মহিদুল ইসলাম বলেন, সব ইউনিটের মধ্যে সমন্বয় রয়েছে। সমন্বিতভাবে কাজ করে যারা আইনশৃঙ্খলার অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রতিহত করা হয়েছে।

আন্দোলনের নামে সহিংসতাকারীদের সতর্ক করে মহিদুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। আন্দোলনের নামে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, কারখানায় আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে শ্রমিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে। প্রকৃত শ্রমিকরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত নন। শ্রমিকদের উসকানি দিয়ে যারা এসব অপরাধ করাচ্ছে, তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা এবং গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা।

অপরাধীরা যত শক্তিশালীই হোক বা যত ষড়যন্ত্রই করুক, তাদের আইনের আওতায় আনা হবে। কেউ যাতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নামতে দেওয়া হয়নি শ্রমিকদের

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিতে কার্যকর

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৪০

সরকার প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়তে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ২৫ কারখানায় ছুটি

কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

পুলিশের ‘সিস্টেমেই’ দুর্নীতি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে হতে পারে আলোচনা