রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

Post Image


এক দিনের ব্যবধানে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় শত্রুতার জেরে সন্ত্রাসী আলম গ্রুপ নাছিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ৮-১০টি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গুলির আঘাতে তাঁর শরীরের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। এমন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত নাছির কদলপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী দামা ইলিয়াসের সহযোগী।

ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। গুলিবিদ্ধ নাছিরের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার ভোরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপিকর্মী মো. কাউসার বাবলু। মাটি কাটাকে কেন্দ্র করে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

জাতীয় নির্বাচনের আগে একের পর এক সংঘর্ষ, গুলি ও খুনের ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ মাসে ২৩ জনের লাশ পড়েছে সেখানে। বেশির ভাগ ঘটনাই ঘটেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আধিপত্য বিস্তারের জের ধরে। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb