বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ

Post Image

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এ অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন। 

অনুষ্ঠানস্থলে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এসে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী তাঁকে স্বাগত জানান। 

ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। 

উক্ত কোর্সে বিমান বাহিনীর ১৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারগণের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এসসিসি (স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স) উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। 

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি উক্ত কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সিএসটিআই (কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউ) এর ভূয়সী প্রশংসা করেন। 

সবশেষে তিনি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

যারা নির্বাচনের আগে ফতোয়া দিয়েছিল, তারা আজ কোথায়?

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

শরিয়া অনুমোদন করে না এই আইন দেশে গ্রহণযোগ্য হবে না

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

লোডশেডিংয়ে ব্যাহত কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা, ব্যক্তিপর্যায়ে ভোগান্তি চরমে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু