ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

Post Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে গুরুতর আহত হয়েছেন।  

বুধবার রাতে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। 

আহত শাহরিয়ার জামান রানা মেজর আখতারের বড়ছেলে। তিনি উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেজর আখতারের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিল। এ সময় শাহরিয়ার কলেজের পাশ দিয়ে গচিহাটা বাজারে যাচ্ছিলেন।  কলেজ মাঠে মাদক সেবন করায় তাদেরকে তিনি গালাগাল করেন এবং চলে যেতে বলেন । 

এ সময় আফতাব উদ্দিন নামে এক কিশোর মাঠ ছেড়ে চলে যেতে না চাইলে রানা তাকে চড় মারেন। পরে আফতাব বাড়িতে গিয়ে তার চাচা তাজুল ইসলামের কাছে ঘটনাটি জানায়। ঘটনা ‍শুনে তাজুল উত্তেজিত হয়ে ঘর থেকে একটি ছুরি নিয়ে গচিহাটা বাজারে গিয়ে শাহরিয়ারকে খুঁজতে থাকেন। 

ওই সময় একটি ফার্মেসিতে বসে ছিলেন শাহরিয়ার। সেখানে ঢুকে শাহরিয়ারের ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাজুল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. আজিজুল হক জানান, ছুরিকাঘাতে শাহরিয়ারের ডান হাতের নিচে অনেকটুকু জায়গা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিক্ষোভ দমনে কেনা হবে ১ হাজার রায়ট গাড়ি

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, নামতে দেওয়া হয়নি শ্রমিকদের

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিতে কার্যকর

সর্বাধিক পঠিত

পুলিশের ‘সিস্টেমেই’ দুর্নীতি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক

রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা