ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

Post Image


 পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে পোশাকশ্রমিকদের নতুন কাঠামোয় বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক-মালিক দুই পক্ষই একমত।

উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।b

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলাম বিদ্বেষের পরাজয় ঘটেছে

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিতে কার্যকর

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৪০

সরকার প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়তে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ২৫ কারখানায় ছুটি

কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করতে বললো আইন উপদেষ্ঠা

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

সংসদে পাস হওয়া আইনটি স্পষ্টতই শরিয়াহবিরোধী: মুফতি শামসুদ্দোহা

পুলিশের ‘সিস্টেমেই’ দুর্নীতি

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক