ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

Post Image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয়।


আজ সোমবার সকালে ভোলা থেকে ঢাকায় রওনা দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ভোলার লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সরকারি সফর শেষে তিনি সকালে ঢাকার উদ্দেশে রওনা হন।


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের’ কথা বলেছিলেন, বাংলাদেশের সেই সম্পর্কের প্রয়োজন নেই। ভারতের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন, তেমনই সুসম্পর্ক চাই।


দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কিছু কিছু বিষয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে ভারত এবং সেখান থেকে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, যা কোনো প্রতিবেশ সুলভ আচরণ নয়।


ভারতের অবস্থান প্রসঙ্গে স্পিকার আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, কিন্তু এখন পর্যন্ত তারা যে সুসম্পর্ক চায়—এমন কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না। কেবলমাত্র দূত বা কূটনৈতিক পর্যায়ে কথাবাতাই সীমাবদ্ধ রয়েছে। ব্রিকসের বিষয়েও ভারত সরকার বাংলাদেশকে খোলামেলা কিছু জানায়নি বলে তিনি মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করায় মহিউদ্দিন খানকে ডাকসু ভিপির অভিনন্দন

দেশে ফিরে বাঁধনের আক্ষেপ, আমার টিমও আমাকে বর্জন করেছে

কয়লাভিত্তিক কেন্দ্রে বকেয়া ৪৬৫১ কোটি টাকা

বানভাসিদের ভরসা এখন ডিঙি নৌকা, ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১ সেন্টিমিটার

অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার

চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ৫২ জনের

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ