আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Post Image

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ নিঃসংকোচে ও নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। বর্তমান সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শুক্রবার ধামরাইয়ে যশোমাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আট দিনের এই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেজন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে।

অনুষ্ঠানে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। একই সাথে তিনি এ আন্দোলনে যারা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের এক নতুন বাংলাদেশ।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সর্বাধিক পঠিত

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায় উদ্বোধন

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ