ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের

Post Image

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির জব্দ করা অর্থ ছাড় দেওয়ার বিষয়ে প্রস্তুত ছিলেন বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ট্রাম্প বলেন, ‘এই খবর সত্য নয়।’

ইরানকে তিনি কোনো ধরনের প্রস্তাব দেননি বলেও দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা অর্থ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত ছিলেন ট্রাম্প।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য কমাতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলার সময় এই খবর প্রকাশিত হয়।

এর আগে হরমুজ প্রণালি, ইরানের ওপর নৌ অবরোধ এবং তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইরানের একটি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের

বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

সর্বাধিক পঠিত

বাড়তে পারে ঈদুল ফিতরে ছুটি

কিলোমিটার প্রতি বাড়ল বাসভাড়া, কোন ভাড়া কত হলো

শেষ হলো নির্বাচনী প্রচারণা,এখন ভোটের অপেক্ষা

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের শপথ আজ

পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে

ওমরাহ পালনে গেলেন জামায়াত আমির

সুন্দরগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর নৌপথে বিশেষ মহড়া