জুনিয়র ন্যাশনাল কারাতে টুর্নামেন্টে চ্যাম্পিয়নস ও গুলশান কারাতে দো-এর ৫ পদক অর্জন

Post Image

মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল কারাতে টুর্নামেন্টে দারুণ সাফল্য দেখিয়েছে ‘চ্যাম্পিয়নস কারাতে দো’ ও ‘গুলশান কারাতে দো’-এর অ্যাথলেটরা। বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি ক্লাবের খেলোয়াড়রা যৌথভাবে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক জয় করেছে।

গত ২৩ ও ২৪ অক্টোবর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস কারাতে দো -এর হয়ে আনজুম কুমিতে ইভেন্টে স্বর্ণপদক, নাইফা কাতা ইভেন্টে রৌপ্যপদক এবং নুসাইবিয়া কুমিতে ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করে।

অন্যদিকে, গুলশান কারাতে দো -এর খেলোয়াড় নওশিন তারান্নুম সারা কুমিতে  ইভেন্টে স্বর্ণপদক এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করে।

খেলোয়াড়দের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অধ্যবসায়, শৃঙ্খলা ও নিষ্ঠা। তাদের এমন অর্জনে ক্লাবের প্রশিক্ষক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সাফল্য খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে।


সর্বশেষ খবর

বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধি দল

নেপাল লিগের ফাইনালে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান