৪শ’ রানে অলআউট বাংলাদেশ

Post Image

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের পর এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাসও। ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে অষ্টম শতকের দেখা পান লিটন।

ম্যাচের প্রথম দিনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছিলেন তাওহীদ হৃদয়। তিনি ২২৭ বলে ১৩৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাস দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান। প্রোটিয়া বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ১৭৯ বলে ১২০ রানের ঝকঝকে এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতরান।

এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। পঞ্চম উইকেটে তারা গড়েন ২০৬ রানের এক মহাকাব্যিক ও রেকর্ড জুটি। তাদের এই দৃঢ়তায় ১০১ ওভার ২ বল ব্যাট করে ৪০০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

সর্বশেষ খবর

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ