হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

Post Image
  • সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে হারের পর হতাশা ও ক্ষোভে স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে মাঠে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • আজ শনিবার রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে এ ঘটনা ঘটে। এর আগে মাঠে ফ্লেয়ার ছোড়াকে কেন্দ্র করে খেলা বন্ধ হওয়া এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ম্যাচটি নাটকীয় হয়ে ওঠে।

  • বাংলাদেশ ও পাকিস্তানের পুরো ম্যাচে গোলের জন্য একের পর এক চেষ্টা করেও পাকিস্তানের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা।

  • কয়েকবার রক্ষণ ভেদ করতে পারলেও বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানের গোলরক্ষক কিংবা গোলপোস্ট। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

  • পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি ভালো সেভ করেন। তবে শেষ দিকে তার ভুলেই গোল হজম করে দল। শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে আব্দুল সামাদ শেহজাদ গোল করেন। তার ওই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে পাকিস্তান।

  • গোল হজমের পর গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। এতক্ষণ হামজা-রাকিবদের সমর্থনে গলা ফাটানো দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।

  • ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারদের হতাশ দেখা যায়। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল স্বাগতিকদের দখলে। লক্ষ্যেও কয়েকটি শট ছিল তাদের। কিন্তু গোলের দেখা পায়নি দলটি।

  • ২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরীদের। অন্যদিকে, ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এবার ফাইনালে উঠেছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।

সর্বশেষ খবর

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ব্রা‌জিলের বিদায়ে সমর্থক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভ‌র্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল