জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

Post Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করার পর উইকেটের পেছনে দাঁড়িয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন লিটন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে পড়া ৯ উইকেটের মধ্যে ৮টিতেই সরাসরি অবদান রেখেছেন তিনি, যার মধ্যে রয়েছে ৬টি ক্যাচ এবং ২টি স্টাম্পিং। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন এককভাবে লিটন।

এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের ওয়াসিম বারির গড়া ৭ ডিসমিসালের রেকর্ডটি পরবর্তী সময়ে ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা স্পর্শ করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নিজেকে সবার ওপরে নিয়ে গেলেন বাংলাদেশের এই উইকেটকিপার। গ্লাভস হাতে ইতিহাস গড়ার আগে ব্যাট হাতেও দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন লিটন।

১৭৯ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিটন, যা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দলীয় শততম সেঞ্চুরি। তার ও হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে ভর করেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ৪০০ রানের দলীয় সংগ্রহ পায় টাইগাররা। একই টেস্টে সেঞ্চুরি এবং উইকেটের পেছনে এক ইনিংসে বিশ্বরেকর্ড গড়া এই অলরাউন্ড পারফরম্যান্স লিটন দাসকে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিরল উচ্চতায় নিয়ে গেছে।

সর্বশেষ খবর

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

৪শ’ রানে অলআউট বাংলাদেশ

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

সর্বাধিক পঠিত

চুক্তির আগে নতুন মোড়, ভোজিনিয়াকে চায় মরক্কোর ক্লাব

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন দিবালা

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

তরুণ ক্রিকেটার গড়তে নতুন পরিকল্পনা বিসিবির

আজ টিভিতে যে খেলা দেখবেন

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

আবেগঘন বার্তা দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি